1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭১ Time View

ফরিদপুর শহরের টেপাখোলা সেতুর নিচ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া গেছে একটি কীটনাশকের বোতল।এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। তবে ওই ব্যক্তি কিভাবে সেখানে পৌঁছালেন কিংবা কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কাজ করছে পুলিশের একাধিক টিম।

তবে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT