1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
আগামী ৪৮ ঘণ্টায় ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত টানা ৬ বার কমল স্বর্ণের দাম দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার আয়াসের জামিন নামঞ্জুর গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার

শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে এক বছর বয়সী শিশু ফাহিমার মরদেহ চুরির অভিযোগ উঠেছে।সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সন্তান হারানোর শোকের মধ্যে কবর থেকে মরদেহ চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির স্বজনরা।মঙ্গলবার ভোরে কবর খোঁড়া এবং ভেতরে শিশুটির মরদেহ না থাকার বিষয়টি জানাজানি হয়। পরে স্বজনরা কবরস্থানে গিয়ে দেখতে পান, শিশুটিকে দাফন করা কবরটি খোঁড়া অবস্থায় পড়ে আছে। কিন্তু কবরের ভেতরে নেই তার মরদেহ। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনও কবরস্থানে ভিড় করেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাসীর মেয়ে। তার বয়স ছিল মাত্র ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের প্রায় ২৫ দিন পর কবর খুঁড়ে মরদেহটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT