1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫৮ Time View

ঢাকার দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর মৌজায় সরকারি জমি উদ্ধারের পর সেখানে চাষ করা ধান নিলামে বিক্রি করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

জানা যায়, দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুর মৌজায় সরকারি সম্পত্তি দখল করে বিক্রির বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট প্রশাসন জমিটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত জমির মালিকানা সংক্রান্ত তথ্য উল্লেখ করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়।

মঙ্গলবার দুপুরে ওই জমিতে থাকা ধান কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। প্রায় ৬০ শতাংশ জমিতে উৎপাদিত ধান নিলামে সর্বোচ্চ ১৬ হাজার টাকায় কিনে নেন স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন আঞ্জু।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিলামে ধান বিক্রির প্রাপ্ত অর্থ থেকে ধান কাটার শ্রমিকদের মজুরি এবং জমিতে ধান রোপণকারী ব্যক্তির প্রাপ্য খরচ পরিশোধ করা হবে। এরপর অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিলাম কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সরকারি সম্পত্তি উদ্ধার এবং উদ্ধারকৃত জমিতে উৎপাদিত ফসল নিলামের মাধ্যমে বিক্রির এ কার্যক্রমকে সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT