বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার পলাতক আসামি ০১ জন গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন এর নির্দেশনায় ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ নূরে আলম (২৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে এবং ফরিদপুরের সালথা থানা এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ ফয়সাল হোসেন বাকা (২৭)-কে ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply