দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহারে আল জামিয়াতুল মনোয়ার ইসলামিক স্কুলের চিত্রাংকন প্রতিযোগিতা, আনন্দ ভ্রমণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকালে উপজেলার মধুরচর এলাকায় অবস্থিত আল জামিয়াতুল মনোয়ার ইসলামিক স্কুল থেকে শিক্ষার্থীদের গাড়ি বহর দোহারের স্বনামধন্য অলিভ এন্ড ফিগ রেস্টুরেন্টে এসে পৌঁচ্ছায়। সেখানে শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণ ও খেলাধুলায় অংশ নেয়| এরপর সকালের নাস্তা শেষে শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের আয়োজনে পিঠামেলার আয়োজন করা হয়। তারপর ইসলামিক সংগীত শেষে মাটি দিয়ে নানাবিধ আসবাবপত্র তৈরি করা শিখে স্কুলটির ছাত্র ছাত্রীরা।
এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো শিক্ষামূলক পুতুল নাচ। যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুন্দর জীবন গঠনে দিকনির্দেশনামুলক শিক্ষা দেয়া হয়।
এরপর দুপুরে ছাত্র ছাত্রীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করে ইসলামিক স্কুল কর্তৃপক্ষ।
Leave a Reply