1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
বৃহস্পতিবার রাতের বিশেষ দোয়া ও আমল মিশরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার দোহারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মানিকগঞ্জে বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে হত্যা ফরিদপুরে যুবককে ৭ বছরের কারাদণ্ড টঙ্গীতে ইয়াবা সহ সুমাইয়া গ্রেপ্তার সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু

মিশরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View
মিশর

মিশরের আলেকজান্দ্রিয়া, ইসমায়েলিয়া ও পোর্ট সাঈদে পৃথক অভিযানে অন্তত শতাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের অধিকাংশই বৈধ ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছিলেন বলে জানা গেছে।

এসব ঘটনায় চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের অনিয়মিত পথে মিশরে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দালাল চক্রের বিরুদ্ধে।

আটক ব্যক্তিদের মধ্যে ইসমায়েলিয়া অঞ্চলের আবু-সুইর থানায় সুলেমান নামের এক বাংলাদেশি দালালসহ মোট নয়জন রয়েছেন।

অভিযোগ রয়েছে, সুলেমান নানা মিথ্যা আশ্বাসে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে অনিয়মিত পথে শ্রমিকদের মিশরে নিয়ে আসতেন। পরে বিভিন্ন কারখানায় চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২০০ ডলার করে আদায় করতেন।এদিকে, গত সপ্তাহে বন্দরনগরী আলেকজান্দ্রিয়ার বুর্জ আল-আরব এলাকায় মাদকবিরোধী অভিযানসহ পৃথক পুলিশি অভিযানে অন্তত ৪২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি অভিযানে ১২ জন বাংলাদেশি আটক হন। আটক ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানিয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT