বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে ৩৮০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরেছেন। আজ শনিবার সকাল থেকে সার্ভিস ট্রলারে করে তাঁরা দ্বীপ ছাড়েন।তবে এখনো বেশ কয়েক শ পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন। শনিবার সকাল থেকে মোট ১০টি সার্ভিস ট্রলার দ্বীপ থেকে শাহপরীরদ্বীপের উদ্দেশে যাত্রা করে। এর মধ্যে নয়টি ট্রলার গন্তব্যে পৌঁছেছে। অন্য একটি ট্রলার পথে রয়েছে।ফিরে আসা ব্যক্তিদের মধ্যে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও রয়েছেন।
Leave a Reply