1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে কারাগারগুলোতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম কার্যক্রম বন্ধ টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার আগামী ৪৮ ঘণ্টায় ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত টানা ৬ বার কমল স্বর্ণের দাম দুটি গিনেস রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার আয়াসের জামিন নামঞ্জুর গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন ওয়াজ শুনতে নানাবাড়ি গিয়ে শিশুর মৃত্যু দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি

কার্যক্রম বন্ধ টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার

  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হওয়ায় জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে খাবারের দোকান ছাড়াও দোকানপাট খুলতে শুরু করেছে।জেলা শহরের সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এর ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।সকালে শহরের প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। রাত থেকে যানবাহন চলাচল শুরু করে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT