1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক বৃষ্টি নিয়ে সুখবর নেই বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে কারাগারগুলোতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম কার্যক্রম বন্ধ টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার আগামী ৪৮ ঘণ্টায় ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত টানা ৬ বার কমল স্বর্ণের দাম

পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭৬ Time View
পাগলা মসজিদ
পাগলা মসজিদ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। ৪ মাস ২৫ দিন পর শনিবার সকাল সা‌ড়ে ৭টা থেকে  দানবাক্স বা সিন্দুকগুলো খোলা হয়।সিন্দুক থেকে বের করা টাকাগুলো বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়েছে। সেখানে এখন চলছে গণনার কাজ।

পাগলা মসজিদের সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন স্থানীয় সংসদ সদস‌্য মোহাম্মদ মাজহারুল ইসলাম‌কে নি‌য়ে মসজিদের দানবাক্সগুলো খোলা ও গণনার কার্যক্রম শুরু ক‌রেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন অ‌তি‌রিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মসজিদের দোতলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গণনার কাজ তদারকি করছেন।

এর আগে গত ২৭ জুন খোলা হয়েছিল মসজিদের দানবাক্সগুলো। তখন ১৩‌টি দানবা‌ক্সে পাওয়া যায় মসজিদের ইতিহাসে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এবার আরো দু‌টি দানবাক্স বাড়া‌নো হয়।এবার দা‌নের টাকা আগের রেকর্ডকেও ছা‌ড়ি‌য়ে যেতে পা‌রে ব‌লে ধারণা করা হ‌চ্ছে। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর দানবাক্স খুলে পাওয়া যায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩৩ কোটিরও বে‌শি টাকা। প্রতিবারে দানবাক্সে নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা, সোনা-রুপার গয়না পাওয়া যায়। ছয় বছর জমিয়ে এসব সোনা-রূপা গত ১২ অক্টোবর জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওজন করা হয়।সেখানে পাওয়া যায় ১০৪৪ ভরি ( ১২ কেজি ১৭৪গ্রাম) সোনা ও ১০৮৮ ভরি (১২ কেজি ৬৯০গ্রাম) রুপা। একই সঙ্গে দানবাক্সে পাওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়। জেলা প্রাশসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণের পর টেন্ডারের মাধ্যমে অলংকারগুলো বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে। মসজিদের দোতলায় গিয়ে দেখা যায়, বস্তাগুলো খুলে গণনাকারীদের সামনে ঢেলে দেওয়া হচ্ছে টাকা। আর সেগুলো ভাজ করে বান্ডিল তৈরি করছে তারা। একই সঙ্গে বান্ডিলগুলো ব্যাংক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যাংকের কর্মীরা হাতে ও মেশিনের সাহায্যে টাকাগুলো গণনা করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছেন। গণনার কাজে অংশ নিয়েছেন ৬ শতাধিক লোক। তাদের মধ্যে রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার সাড়ে তিন শ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT