1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে ৫১ বস্তা টাকা সেন্ট মার্টিন থেকে ফিরলেন ৩৮০ পর্যটক বৃষ্টি নিয়ে সুখবর নেই বন্দির সংখ্যা বেড়ে ধারণক্ষমতা ছাড়িয়েছে কারাগারগুলোতে সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম কার্যক্রম বন্ধ টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার আগামী ৪৮ ঘণ্টায় ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তাকে বদলি শরীয়তপুরে কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি গ্রীন লিভস ইসলামিক ইনস্টিটিউটে পাগড়ি প্রদান ও সবক অনুষ্ঠিত টানা ৬ বার কমল স্বর্ণের দাম

বৃষ্টি নিয়ে সুখবর নেই

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫৭ Time View
বজ্রপাত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে গতকাল শুক্রবার সকালে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করলেও বাংলাদেশে এর প্রভাব এখনো কাটেনি।

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় আকভান ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার পর এটি দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়।আজ শনিবার সকাল ৬টায় নিম্নচাপটি আরো দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে দেশে আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণের আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের।শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে।

আগামীকাল রবিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।সোমবার সকাল (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনে সামান্য বাড়তে পারে।

এ ছাড়া মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ে আবহাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে কুমিল্লায় ১০১ মিলিমিটার।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT