1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম

টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে সেতু কর্তৃপক্ষ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মাওয়া টোল প্লাজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে সেতু কর্তৃপক্ষের পক্ষে মাওয়া টোল প্লাজার ম্যানেজার কামরুল হাসান তানভীর বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় মামলা করেন।
আটক ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্চ সদর উপজেলার সোহান (২৪) ও ইসমাইল (৩০)। সেতু কর্তৃপক্ষ জানায়, দুপুরে টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে গোপনে ভেতরে প্রবেশ করেন দুই যুবক। এ সময় তাদের একজন টোল বুথে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা করেন। অপরজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন। বিষয়টি নিরাপত্তাকর্মীদের নজরে এলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। সিসিটিভি ফুটেজেও চুরির চেষ্টার দৃশ্য ধরা পড়ে।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে হেফাজতে নেয়। আটকের সময় ধস্তাধস্তিতে সামান্য আহত হওয়ায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, টোল বুথে টাকা চুরির চেষ্টার অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT