1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ দোহারে পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী ডালিয়া আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তরিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন—মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চান্দেরচর এলাকার মো. আশিক (২৩), চর গুলাগুলিয়া এলাকার মো. আলমগীর হোসেন (৩৬) ও মধ্যপাড়া এলাকার মো. অনিক (১৯)। ডালিয়া আক্তার বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি এবং চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

পুলিশের দাবি, চুরির উদ্দেশ্যে ওই নেত্রীর বাসায় ঢুকে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেছেন গ্রেপ্তাররা।

তরিকুল ইসলাম জানান, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর রসুলপুর এলাকার মনোয়ারা প্লাজার তৃতীয় তলায় নিজের ফ্ল্যাটে ডালিয়া আক্তারের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পাশাপাশি গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বালুরচর এলাকা থেকে অনিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজার এলাকা থেকে আশিক ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা পূর্বপরিচিত ছিলেন। ডালিয়া সকালে গৃহকর্মীর জন্য বাসার দরজা খোলা রাখেন, বিষয়টি তারা জানতেন। সেই সুযোগে পাশের ভবনের ছাদ দিয়ে চুরির উদ্দেশ্যে তারা ডালিয়ার বাসায় প্রবেশ করেন। এ সময় ডালিয়া বিষয়টি টের পেয়ে চিৎকার করলে এবং তাদের চিনে ফেলায় নিজেদের রক্ষা করতে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তারা। ঘটনার পর আশিক ও আলমগীর ছাদ দিয়ে পালিয়ে যান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, গ্রেপ্তার তিন আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করা হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT