1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ দোহারে পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি আহত ৬ মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার শ্রীনগরে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View
নিহত ডালিয়া আক্তার সুমা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এক নেত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকায় সোনালী ব্যাংক ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত ডালিয়া আক্তার সুমা কার্যক্রম নিষিদ্ধ বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমা ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার বাবার বাড়ি বরিশালে এবং শ্বশুরবাড়ি কেরানীগঞ্জে। স্বামী লিয়াকত শিকদারের সঙ্গে প্রায় ১২ বছর আগে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে তিনি ওই ফ্ল্যাটে থাকতেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একাই বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দা মজিবর রহমান জানান, প্রায় ২০ বছর ধরে সুমা চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির পরিচালনা কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ফ্ল্যাটের ভেতরে সুমাকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যদের আসার কথা রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের বিস্তারিত জানা যাবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT