ঢাকার দোহার উপজেলার উত্তর গাজিরটেক এলাকায় গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) হামিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তাঁকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় দোহার থানা-পুলিশ। এ সময় আব্দুল মজিদ ও তাঁর লোকজনের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশের এসআই হামিদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আব্দুল মজিদ ও তাঁর লোকজনের বিরুদ্ধে। পরে আব্দুল মজিদকে আটক করে দোহার থানায় নিয়ে যায় পুলিশ।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশকে হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply