1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ দোহারে পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মুছা মিয়া নামে এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি জামে মসজিদে ইমাম ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে ওই শিক্ষার্থী মসজিদে আরবি পড়তে যায়। এ সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।এ ঘটনায় তার পরিবারের সদস্যরা জানতে পেরে ২০২০ সালের ৮ ডিসেম্বর দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ ২০২১ সালের ৫ মে মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT