1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি আহত ৬ মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার শ্রীনগরে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান সৌদি আরবের চারটি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট আজ মহা অষ্টমী প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা

সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২২ Time View
সমমনা ইসলামী জোট

সাতটি ইসলামী দল নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে। তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে। বৈঠকে ৫ ডিসেম্বর নীতিমালা গ্রহণের কথা জানান দলগুলোর নেতারা। তবে কোনো ধরনের শর্ত বহাল চাপিয়ে দিলে জোট ছাড়বেন বলেও জানান বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT