1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি আহত ৬ মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার শ্রীনগরে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান সৌদি আরবের চারটি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট আজ মহা অষ্টমী প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা

কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১১১ Time View

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দী গ্রামের মৃত রুস্তম সরদারের ছেলে। আহতরা হলেন মহসিন চৌকিদার, জহির চৌকিদার ও আল আমিন সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালকিনির কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদার।এ সময় ইজিবাইকে করে এসে বোরকা পরে ককটেল ফাটিয়ে জহির ও মহসিন নামের দুই ভাইকে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুজনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT