1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিটিএ’র উচ্ছেদ অভিযান শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু দুবাইয়ের সড়কে প্রাণ গেল নবাবগঞ্জের রাসেল মাহমুদের নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার মাঝিরচর বাজারে আবুল হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ সখীপুরে ইমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’ হরিরামপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সিংগাইরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ পরিচয়ে অপহরণ করতে গিয়ে দোহারে আটক ২ জয়পাড়া বাজারে কোটি টাকার জমি দখলের অভিযোগ স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা!

মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ফারুক ফকিরকে (৫৫) আটক করেছে পুলিশ।শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ২৫০ শয্যার জেলা হাসপাতালের ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। আটক ফারুক বেপারী সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে দুই মাস আগে সদর উপজেলার সৈয়দারবালী এলাকার মান্নান মোল্লার ছেলে শাহীন মোল্লাকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ ফারুক ফকির ও তার লোকজন। এ ঘটনায় দায়ের করা মামলা চলমান। শনিবার দুপুরে শাহীনের শ্যালক কাওসার বেপারী হাসপাতালে ফারুককে একা পেয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ধস্তাধস্তির একপর্যায়ে ভেঙ্গে যায় ওয়ার্ডের থাইগ্লাস। পরে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ৬ষ্ঠ তলার মেডিসিন ওয়ার্ডে ব্যাপক ভাংচুর করে ফারুক। ভেঙ্গে যাওয়া থাইগ্লাসের টুকরা দিয়ে কাওসারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে।
পরে কাওসারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফারুককে আটক করে পুলিশে দেয়। গুরুতর অবস্থায় আহত যুবককে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। অবস্থায় অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে মারামারির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT