নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।ইতিমধ্যে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাইকিং করে দাদা করম আলী তার নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কেউ যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করেন। তিনি জানান, তার এই সতর্কবার্তা অমান্য করে কেউ তার নাতিকে টাকা ধার দিলে পরবর্তী দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে।এলাকাবাসী জানায়, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে।এতে অতিষ্ঠ হয়ে তিনি এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
Leave a Reply