দোহার থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত সাদিয়া ওই গ্রামের প্রবাসী শহীদ খানের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর আগে প্রবাসী মহসিনের সাথে সাদিয়ার বিয়ে হয়। বিয়ের মাত্র ১৫ দিন পরই মহসিন পুনরায় প্রবাসে চলে যান। প্রায় ছয় মাস আগে স্বামীর সাথে সাদিয়ার পারিবারিক ঝগড়া হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের বড় ভাই তানভীর খান জানান, দুপুরে একটা বেজে গেলেও বোন ঘরের দরজা না খোলায় সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সাথে সাদিয়াকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁকে নিচে নামানো হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার বিকেল ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply