1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Title :
মাঝিরচর বাজারে আবুল হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ সখীপুরে ইমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’ হরিরামপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সিংগাইরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ পরিচয়ে অপহরণ করতে গিয়ে দোহারে আটক ২ জয়পাড়া বাজারে কোটি টাকার জমি দখলের অভিযোগ স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা! সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেল ৯ বাংলাদেশির সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ২৯ আগষ্ট শনিবার দিঘীরপাড়ে ঐতিহ্যের নৌকা বাইচ শুক্রবার কলাকোপায় ঐতিহ্যের নৌকা বাইচ রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী

হরিরামপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View
হরিরামপুর থানা

পুলিশের পরিচয়ে এক যুবকের মোটরসাইকেল থামিয়ে টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর থানার এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। এ সময় মারধর ও কাপড় খুলে তল্লাশির অভিযোগও করেছেন ভুক্তভোগী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ার কারণ দেখিয়ে অভিযুক্ত এএসআই সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।এ ঘটনায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত আলমগীর হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার কর্মকারকান্দি বয়ড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বলড়া গ্রামের বাসা থেকে মোটরসাইকেলে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন তায়েফ হোসেন (২০)। দুপুর ১২টার দিকে বলড়া ইউনিয়নের পিপুলিয়া এলাকায় এএসআই সোহেল রানা ও আলমগীর তার মোটরসাইকেলের গতিরোধ করেন এবং নিজেদের পুলিশ সদস্য পরিচয় দেন।

এরপর তায়েফের কাছে থাকা টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তারা শরীর তল্লাশি করেন। তায়েফের ভাষ্য, তার কাছে অবৈধ কিছু আছে কিনা, তা জানতে চেয়ে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাপড় খুলেও তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ও মোবাইল ফোন নেওয়া হয়।

পরে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে এএসআই সোহেল ও আলমগীর ইজিবাইকে করে চলে যান বলে অভিযোগ করেন তায়েফ। ঘটনার পর বিষয়টি সন্দেহজনক মনে হলে তায়েফ ও তার বন্ধুরা তাদের পিছু নেন।

পরে হরুকান্দি ইউনিয়ন পরিষদের সামনে এএসআই সোহেল ও আলমগীরকে দেখতে পান তারা। এ সময় এএসআই সোহেল মোটরসাইকেল নিয়ে চলে যান। স্থানীয় লোকজন আলমগীরকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় স্থানীয় লোকজনের কাছে তিনি দাবি করেন, এএসআই সোহেলের নির্দেশেই তিনি তায়েফের মোটরসাইকেল থামিয়ে টাকা ও মোবাইল নিয়েছিলেন। পরে মোবাইল ফেরত দেওয়া হলেও টাকা নিয়ে এএসআই সোহেল চলে যান।

এদিকে অভিযোগের বিষয়ে এএসআই সোহেল রানার বক্তব্য জানতে বুধবার সকালে তার মোবাইলে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে মাদকবিরোধী অভিযানে যাওয়ায় এএসআই সোহেল রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে তাকে ১৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT