1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Title :
মাঝিরচর বাজারে আবুল হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ সখীপুরে ইমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’ হরিরামপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সিংগাইরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ পরিচয়ে অপহরণ করতে গিয়ে দোহারে আটক ২ জয়পাড়া বাজারে কোটি টাকার জমি দখলের অভিযোগ স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা! সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেল ৯ বাংলাদেশির সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ২৯ আগষ্ট শনিবার দিঘীরপাড়ে ঐতিহ্যের নৌকা বাইচ শুক্রবার কলাকোপায় ঐতিহ্যের নৌকা বাইচ রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী

২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
ব্লাড মুন

আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দুর্দান্ত এক মহাজাগতিক দৃশ্য। আগামী ২৭ থেকে ২৮ আগস্ট হতে যাওয়া চন্দ্রগ্রহণে চাঁদের প্রায় ৯৬ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। ফলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও চাঁদের বড় একটি অংশ লালচে-কমলা রঙে দেখা যাবে। যা দেখতে অনেকটা ‘ব্লাড মুন’-এর মতো দেখাবে।জ্যোতির্বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন স্কাই এট নাইটের তথ্য অনুযায়ী, চন্দ্রগ্রহণের সর্বোচ্চ পর্যায় বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১৩ মিনিটে পৌঁছাবে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের প্রায় পুরো চাকতিকে ঢেকে ফেলবে।

চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এ সময় পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোর তরঙ্গ বেশি ছড়িয়ে দেয়, আর লাল ও কমলা আলোর অংশ চাঁদের দিকে পৌঁছায়। এ কারণেই চাঁদকে লালচে বা কমলা দেখায়।

এই গ্রহণটি উত্তর ও দক্ষিণ আমেরিকায় সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এরপর চাঁদ পশ্চিম দিকে অস্ত যাওয়ার সময় ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল থেকেও গ্রহণের অংশবিশেষ দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT