1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০০২ Time View
কারিনা পাল

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকালে উপজেলার গনিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত কারিনা পাল উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে , এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে সে ফেল করেছে। এ খবর জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর ঘরে প্রবেশ করে। পরে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা টের পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও তার ছিল।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT