1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Title :
কিশোরীকে ধর্ষণ, দুইজনের যাবজ্জীবন টাকা ধার না দিতে দাদার মাইকিং মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিটিএ’র উচ্ছেদ অভিযান শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু দুবাইয়ের সড়কে প্রাণ গেল নবাবগঞ্জের রাসেল মাহমুদের নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার মাঝিরচর বাজারে আবুল হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ সখীপুরে ইমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’ হরিরামপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সিংগাইরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ পরিচয়ে অপহরণ করতে গিয়ে দোহারে আটক ২ জয়পাড়া বাজারে কোটি টাকার জমি দখলের অভিযোগ স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা!

নবাবগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০০ Time View

ঢাকার নবাবগঞ্জে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি।

রোববার (২৩ আগস্ট) রাত ৩টা ১৫ মিনিটের দিকে নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর এসআই (নিঃ) মো. আপেল মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নবাবগঞ্জ থানার কাঁঠালিঘাটা এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. রাজিব হোসেন (৩৪), মহব্বতপুর গ্রামের মৃত শেখ গহের আলীর ছেলে মো. শেখ আলম (৪০) এবং আল হাদিপুর গ্রামের আবু জাফর মাতব্বরের ছেলে আকাশ সিকদার মান্নান (৪১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT