1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Title :
মাঝিরচর বাজারে আবুল হাসেম বেপারীর সিসি ক্যামেরা বিতরণ রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ সখীপুরে ইমু আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু ২৮ আগস্ট দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’ হরিরামপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সিংগাইরে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ পরিচয়ে অপহরণ করতে গিয়ে দোহারে আটক ২ জয়পাড়া বাজারে কোটি টাকার জমি দখলের অভিযোগ স্বাস্থ্য সচেতনতায় ‘পুষ্প জলধারা ম্যারাথন’ ৪ সেপ্টেম্বর দুবলিতে” ১০ ভুলে নষ্ট হতে পারে স্মার্টফোন বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে আদিবাসী না ক্ষুদ্র নৃগোষ্ঠী না উপজাতি? এই শাব্দিক সংকটের জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের অদূরদর্শীতা! সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্রাণ গেল ৯ বাংলাদেশির সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু ২৯ আগষ্ট শনিবার দিঘীরপাড়ে ঐতিহ্যের নৌকা বাইচ শুক্রবার কলাকোপায় ঐতিহ্যের নৌকা বাইচ রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক ও কন্ডাক্টর নারী

জয়পাড়া বাজারে কোটি টাকার জমি দখলের অভিযোগ

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৫৫ Time View

ভোর রাতে দোকানের মালামাল লুট করে জমি দখলের অভিযোগ রয়েছে দোহার বানাঘানা গ্রামের সিদ্দিক বেপারি গংয়ের বিরুদ্ধে। ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের ভাড়াটিয়া সুদেব সূত্রধর দোহার থানায় একটা লিখিত অভিযোগ দিলেও ঘটনাস্থলে যায়নি পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুদেব সূত্রধর নামের এ দোকানী দীর্ঘদিন ধরে আবুল হোসেনের এ জমির উপর নির্মিত দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। বুধবার ভোরে সিদ্দিকুর বেপারির নেতৃত্বে ৫/৬ জন লোক গিয়ে দোকানের টিনের চালাসহ স্থাপনা ভেঙ্গে ভেতরে থাকা নতুন টিন নিয়ে যায়। এতে তার ১২/১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেন। সকালে পাশের দোকানের লোকজন সুদেবকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে এ অবস্থা দেখতে পায়। পরে থানায় গিয়ে পুলিশকে জানায়। উল্লেখ্য এ জমিটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে দখলকারী সিদ্দিক বেপারি বলেন, তিনি ক্রয়সূত্রে মালিক । তিনি কারো জমি দখল বা দোকান ভাঙ্গেননি। নিজের সম্পত্তি বেদখল থেকে মুক্ত করেছেন। তবে নিজের জমি রাতের আধারে কেন দখলে নিলেন এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি।
এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দি বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT