1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড উত্তর শিলাকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি থেকে পদত্যাগের হিড়িক দোহারে ২৬৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ জন গ্রেফতার কার্তিকপুর বাজারে ফাতেমা সুপার শপের শুভ উদ্বোধন হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু ‘সমকামিতার’ অভিযোগে দুই শিক্ষার্থীর সিট বাতিল খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা চাকরি গেল রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার দোহারে প্রবাসীর বাড়িতে ডাকতি ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরে পাবেন যেভাবে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে গ্রেপ্তার ১ বাগমারায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার নবাবগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ দস্যু গ্রেফতার ফরিদপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ দোহারে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত বক্তানগরকে হারিয়ে সেমিফাইনালে লটাখোলা চাঁদতারা ক্লাব শান্তির অভিযাত্রী’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দোহারে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৫৬ Time View
ইয়াবাসহ গ্রেপ্তার ৩
​বিশেষ প্রতিবেদক: ঢাকার দোহার থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
​শনিবার (৮ আগস্ট) মধ্য রাত থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় বলে দুপুর ২টার পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দোহার থানা পুলিশ।
​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার লটাখোলা বাঁশতলা এলাকার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ মহসীন আহমেদ (২৭), জয়পাড়া থানার মোড় এলাকার ভাড়াটিয়া (মূল বাড়ি দক্ষিণ অরঙ্গবাদ) মৃত অছিম উদ্দিনের ছেলে সেলিম (৪০) এবং পশ্চিম ধোয়াইর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আউলাদ হোসেন (৩১)।
​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহার থানার এসআই (নিঃ) বিশ্বজিৎ ঘোষ, এসআই (নিঃ) তন্ময় কুমার চক্রবর্তী ও এসআই (নিঃ) কৃষ্ণ পোদ্দারের নেতৃত্বে একটি চৌকস দল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিদের তল্লাশি করে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এ বিষয়ে দোহার থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে দোহার থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT