শ্রীনগর প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম (৫) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রাইন ওই এলাকার মহিউদ্দিন মোল্লা ও ইব্রাহিম মহসিন মোল্লার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।নিহতদের চাচা চান মোল্লা জানান, বাড়ি থেকে প্রায় ২০০ ফুট উত্তরে দুই মাস আগে একটি নতুন পুকুর খনন করা হয়। পরে পুকুরটির পাশে পাকা ঘাট নির্মাণ করা হয়। রবিবার সকালে দুই শিশু ওই পাকা ঘাটে খেলছিল। একপর্যায়ে পা পিছলে তারা পুকুরের পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply