মাত্র ছয় মাসে ৩০ পারা পবিত্র কুরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার ১১ বছর বয়সী শিক্ষার্থী হাফেজ মো. সিয়াম।
সোমবার (২৭ জুলাই) বাদ জোহর মাদরাসার মসজিদে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআনের সর্বশেষ পারার সবক সম্পন্ন করেন তিনি।
এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার, শিক্ষকরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাফেজ মো. সিয়াম গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়ার ছেলে।চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আল আমিন সরকার বলেন, কুরআনের হিফজ, বিশুদ্ধ তিলাওয়াত এবং নৈতিক-আদর্শবান প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মহান আল্লাহ যেন এই শিশুকে ইসলামের খেদমতে কবুল করেন। সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।
Leave a Reply