1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ ঘুস নেওয়ার অভিযোগে আল মামুন নামে এএসআই প্রত্যাহার শ্রীনগরে জাল টাকা তৈরির সময় যুবক গ্রেপ্তার বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান সৌদি আরবের চারটি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট আজ মহা অষ্টমী প্যারিসে বাংলাদেশিদের দোকানে ব্যাপক লুটপাট মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুয়েত প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার সপ্তমী তিথির দ্বিতীয় দিন আজ মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা শতকরা ২৯ জন উচ্চশিক্ষিত তরুণ বেকার আজ ও কাল মহাসপ্তমী ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার দোহারে সাবেক স্বামীর শশুর বাড়িতে ভাংচুরের অভিযোগ এক নারীর বিরুদ্ধে কেরানীগঞ্জে একশত পিচ ইয়াবা সহ গ্রেফতার এক নবাবগঞ্জে গৃহবধূকে মেসেজ: তরুণকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিজয়া দশমী আজ, শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
দেবী দুর্গা

অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ বুধবার বিজয়া দশমীতে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। এরপর দেবীকে সিঁদুর দিয়ে বরণ, সিঁদুর খেলা ও অন্যান্য আয়োজন শেষে বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব। গত শুক্রবার দেবীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, সকাল নয়টায় দশমী বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন হবে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টার মধ্যে দেবী দুর্গাকে সিঁদুর দিয়ে বরণ করা হবে। এরপর শুরু হবে সিঁদুর খেলা, যা চলবে বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত। একই সময়ে চলবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

শুভাশীষ কুমার বলেন, দুপুরের পর শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। বেলা তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু হবে। এর আগে রাজধানীর বিভিন্ন মণ্ডপের প্রতিমা ঢাকেশ্বরী মন্দিরে আনা হবে। পরে ঢাকার ১১টি ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এ বছর ঢাকার ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন হয়েছে বলেও জানান তিনি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT