যশোরের কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের কাউখালী বিলে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত জনাব আলী নতুন মূলগ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি মেম্বার সিরাজুল ইসলাম।এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে কৃষক জনাব আলী বাড়ি থেকে বের হয়ে নতুন মূলগ্রামের কাউখালী বিলে মাছ ধরতে যান। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জনাব আলী অজ্ঞান হয়ে পড়েন।তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।
Leave a Reply