1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন দোহারে গ্রেফতার ৭ জুমার দিনে মুমিনের বিশেষ ৪টি আমল শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৭ ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো গ্রিস মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড দোহারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৯ নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৩৪ Time View

দারিদ্র্য ও স্বামীর অবহেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩ মাস বয়সি ছেলেকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন এক মা। বুধবার সন্ধ্যায় উপজেলার বারইখালী গ্রামে আল আমিন নামে ওই শিশুকে বিক্রির ঘটনা ঘটে।খবর পেয়ে দুই দিন পর শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। পরে আর্থিক সহায়তা দিয়ে শিশুটিকে তার মা অনিকা আক্তারের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের হতদরিদ্র পলাশ শেখের মেয়ে অনিকা আক্তার দুই বছর আগে কাজের সুবাদে চট্টগ্রামে থাকাকালে একই এলাকার হাসান চৌধুরী নামে এক যুবককে বিয়ে করেন। ১৩ মাস আগে অনিকা একটি পুত্রসন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় আল আমিন।

শিশুটির মা অনিকা আক্তার বলেন, সন্তান জন্মের আগে থেকেই স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের কোনো খোঁজখবর রাখেন না। এতে সংসারে চরম আর্থিক সংকট দেখা দেওয়ার পাশাপাশি তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। এ অসহায়ত্বের কারণে সন্তান যাতে খেয়েপরে ভালো থাকতে পারে, সেই আশায় বুধবার সন্ধ্যায় ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের হাতে তুলে দেন।মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, শিশুটিকে বিক্রির খবর পেয়ে শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুটিকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় কেউ শিশুটিকে দত্তক নিতে চাইলে তাদের আবেদন যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ যুগান্তর।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT