1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন দোহারে গ্রেফতার ৭ জুমার দিনে মুমিনের বিশেষ ৪টি আমল শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৭ ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো গ্রিস মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড দোহারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৯ নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম মাওলানা রেজাউল বারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রেজাউল বারী প্রায় ২৫ বছর ধরে শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করছেন।ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, জিনসংক্রান্ত সমস্যার সমাধানের আশায় গত ২০ সেপ্টেম্বর কিশোরীটি রেজাউল বারীর কাছে যায়। এ সময় তিনি তাকে তাবিজ-কবজ দেন। পরবর্তী সময়ে আবার অসুস্থ হয়ে পড়লে গত ১০ নভেম্বর কিশোরীটি তার সঙ্গে যোগাযোগ করে।তখন তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতে তার বাড়িতে যেতে বলেন এবং সমস্যার সমাধানের আশ্বাস দেন।অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীটি তার মা-বাবার সঙ্গে শ্রীনগর ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রেজাউল বারীর বাড়িতে যায়। সেখানে একটি কক্ষে তাদের বসতে দেওয়া হয়। পরে জিন হাজির করার কথা বলে কক্ষের সব আলো নিভিয়ে দেন তিনি।

কিশোরীর অভিযোগ, কক্ষ অন্ধকার করার পর তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন রেজাউল বারী। পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT