1. info@doharbarta24.com : Dohar Barta24 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও শ্রীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার ইউএনওর হস্তক্ষেপে দুই বাল্যবিবাহ পণ্ড নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি আজহারুল, সম্পাদক ইমরান সুজন দোহারে গ্রেফতার ৭ জুমার দিনে মুমিনের বিশেষ ৪টি আমল শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু দোহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৭ ৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো গ্রিস মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের মৃত্যুদণ্ড দোহারে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সহ গ্রেফতার ৯ নামের মিলে এক বছর কারাগারে থাকা দোহারের আলমাস মুক্তি পেয়েছেন স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৭৭ Time View
শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা দুজনই ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানার বাসিন্দা। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই দুইজন। পথে সমষপুর এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।তিনি জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT