1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী হরিরামপুরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ দোহারে স্বামীর ছুরিকাঘাতে আহত পপির মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত শ্রীনগরে মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই গ্রামপুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে নবাবগঞ্জের কাইমুদ্দিনের মৃত্যু ইতিহাস গড়লেন হৃদয় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত নবাবগঞ্জের টিকরপুরে ডাকাতি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার

সিলেট টেস্ট ড্র

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

সিলেট টেস্ট ড্র হওয়ায় সিরিজে সমতা ফেরানো হলো না বাংলাদেশের। তাতে ঘরের মাঠের দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে হারতে হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে।সিলেট টেস্ট জিততে রেকর্ড ৩৮৬ রান তাড়া করতে হতো বাংলাদেশকে। শেষ দিনে যে এই রান তাড়া করা কঠিন সেটা টেস্ট ড্র হওয়াতে প্রমাণই হলো। আলোকস্বল্পতার পর দুই দলের অধিনায়ক যখন টেস্ট ড্র মেনে নিল তখন বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮৫। হাতে ছিল ৬ উইকেট।তাড়া করতে নেমে দলীয় ৪০ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১৪ রানের বিপরীতে আরেক বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম করেন ২১ রান। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম-হৃদয়। পরে দুজনই ৮ রানের ব্যবধানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।

হৃদয়ের ৮২ রানের বিপরীতে ৪৯ রানে আউট হন মুশফিক।সেঞ্চুরি না পেলেও এই স্কোরেই রেকর্ডবুক তছনছ করেন হৃদয়। বাংলাদেশের ইতিহাসে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার তিনি।
তারও আগে মমিনুল হকের এক কীর্তি নিজের করে নিয়েছেন হৃদয়। টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের কীর্তি। ২৮১ রান নিয়ে এতদিন মুমিনুল ছিলেন সবার উপরে। তিনি ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ইনিংসে ১৭৬ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন। আজ সবমিলিয়ে সিলেট টেস্টে ৩২৪ রান করেছেন হৃদয়।

এক টেস্টে ৩০০ রান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হৃদয়। দ্বিতীয় ইনিংসের ৮২ রানের বিপরীতে প্রথম ইনিংসে করেন অপরাজিত ২৪২ রান। পরে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন হৃদয়। অন্যদিকে পুরো সিরিজে ১৬ উইকেট ও ২৭ রানের জন্য সিরিজসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT