মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।শনিবার (৭ নভেম্বর) ভোর সারে ৪টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের সিরাজ মাতব্বর (৭০), রুম্পা খাতুন (৩৫), রাসেল মাতব্বর (৩০), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), ঢাকার খিলগাঁওয়ের ইব্রাহিম (৩৬) ও ময়মনসিংহের আল-আমিন (৩০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়াগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৬-৩৪৪২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-অ-১৪-২১৯৭) পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে হায়েসে থাকা ৯ জন আহত হন।শ্রীনগর ফায়ার সার্ভিসের লিডার সোহেল বলেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
Leave a Reply