1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
স্যরি ধুয়ে পানি খা’,পরীমনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স সফলতা লাভে মুমিনের যে ৮ গুণ থাকা জরুরি রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেট টেস্ট ড্র স্বাস্থ্য কমপ্লেক্সের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী হরিরামপুরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ দোহারে স্বামীর ছুরিকাঘাতে আহত পপির মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত শ্রীনগরে মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হরিরামপুরে স্বর্ণ ব্যবসায়ীকে জখম করে ব্যাগ ছিনতাই গ্রামপুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে নবাবগঞ্জের কাইমুদ্দিনের মৃত্যু ইতিহাস গড়লেন হৃদয় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত নবাবগঞ্জের টিকরপুরে ডাকাতি কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা সিংগাইরে ট্রিপল মার্ডার: ৫ জনের মৃত্যুদণ্ড মুন্সীগঞ্জে মাজারে ঢুকে একজনকে কুপিয়ে হত্যা শ্রীনগরে পুকুর থেকে হৃদয় নামে এক যুবকের মরদেহ উদ্ধার

হরিরামপুরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View
হরিরামপুর থানা
মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত চঞ্চল মণ্ডল (৩৮), তার স্ত্রী জাহেরা (৩২) ও মা হালিমা বেগমকে (৬৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনকে সোমবার (৯ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম।
এর আগে রোববার (৮ নভেম্বর) বিকালে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে ময়না বেগম (৫০) নামে এক নারীকে মারধরের ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। রোববার বিকালে ময়নার ঘরের পেছনে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে বাঁশ দিয়ে তার বুকে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। রোববার দিবাগত মধ্যরাতে মামলাটি রুজু করা হয়। মামলায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT