1. info@doharbarta24.com : Dohar Barta24 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

আল আকসা চত্বরে হামাসের বিক্ষোভের ডাক

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ Time View

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণের প্রতিবাদে ফিলিস্তিনের রাজধানী পূর্ব জেরুজালেম এবং পশ্চিমতীর এলাকার সাধারণ ফিলিস্তিনিদের বিক্ষোভের ডাক দিয়েছে হামাস।

শুক্রবার বিক্ষোভ সমাবেশের স্থান হিসেবে পবিত্র আল আকসা মসজিদ চত্বরের নাম উল্লেখ করেছে হামাস।

গত ৭ অক্টোবর শনিবার ভোররাতে ইসরাইলে অতর্কিতে হামলা ও অনুপ্রবেশ করে নির্বাচারে হত্যাযজ্ঞ শুরু করেন হামাসের যোদ্ধারা। এই ঘটনার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ওই দিনই বিমান হামলা শুরু করে ইসরাইলের বিমানবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ দিনে গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলা হয়েছে।

দুই পক্ষের যুদ্ধে শনিবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক রয়েছেন এক হাজার ৩ শতাধিক, আর গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন ১ হাজার ৫ শতাধিক মানুষ।

শুক্রবারের বিবৃতিতে আল আকসা চত্বরে বিক্ষোভের পাশাপাশি ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সাধারণ ফিলিস্তিনিদের লড়াইয়ের আহ্বানও জানিয়েছে হামাস।

মুসলিমদের কাছে মক্কার কাবা ও মদিনার মসজিদের নববির পর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। আবার এই মসজিদ চত্বরের অদূরেই অবস্থিত ইহুদি ধর্মাবলম্বীদের পবিত্র স্থান টেম্পল মাউন্ট।

২০২১ সালের মে মাসে আল আকসা চত্বরে বিক্ষোভ ও তার জেরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত ঘিরে যুদ্ধে জড়িয়ে পড়েছিল হামাস ও ইসরাইল। ১১ দিন পর্যন্ত স্থায়ী হওয়া সেই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল মিসরের মধ্যস্থতায়।

তার দুই বছর অতিক্রান্ত হওয়ার পর শনিবার ফের ইসরাইলে হামলা চালিয়েছে হামাস।

সূত্র: রয়টার্স

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT