টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর আটাপাড়া গ্রাম থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুর নাম আদিবা ইসলাম। সে ওই গ্রামের আমিন ইসলামের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় আদিবা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, এটা একটা হত্যাকাণ্ড।মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply