1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
দোহারে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা মাদারীপুরে স্বামীকে পিটিয়ে হত্যা মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ মানিকগঞ্জে বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে হত্যা ফরিদপুরে যুবককে ৭ বছরের কারাদণ্ড টঙ্গীতে ইয়াবা সহ সুমাইয়া গ্রেপ্তার সিরাজদিখানে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা প্যারাডাইম ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের

মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলিম নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন। আহত হয়েছেন শিশুসহ অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের চরডুমুরিয়া ও আশুরান এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্স বিএনপি নেতা রহিম মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর ধারাবাহিকতায় আজ সকালে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। একপর্যায়ে সংঘর্ষ চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর হাতে ককটেলের স্প্লিন্টারের আঘাত রয়েছে।

এদিকে, সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে চৈতারচর এলাকায় মেঘনা নদীর একটি শাখায় ঝাঁপ দেন আলমগীর দালাল (৪৫)। তিনি ওই এলাকার নান্নু দালালের ছেলে। আজ দুপুর ১টা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ছাড়া ককটেল বিস্ফোরণে আব্দুর রহমান (৪) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

সূত্রঃ স্টার নিউজ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT