1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
৫ লাখ কর্মী নেবে ইতালি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৮৫৮ টাকা কমালো ২০ ককটেলসহ কেরানীগঞ্জে ২ যুবক গ্রেপ্তার বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্কুল শিক্ষিকা হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন আরব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু মানিকগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে যুবকের আত্মহত্যার চেষ্টা কান্না থামছেই না নিহত পুলিশ কনস্টেবলের পরিবারের কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা শ্রীনগরে অটোরিকশার গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সিরাজদিখানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারী আটক ফ্যামিলি কার্ড শুমারি শুরু মহিলা আওয়ামী লীগ নেত্রী মানতাশা আরফিন মেঘলা গ্রেপ্তার আরও কমতে পারে স্বর্ণের দাম ইতালিতে হাজারো মানুষের বিক্ষোভ

কনস্টেবল আনোয়ার হত্যা, ১০ জনকে আসামি করে মামলা

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View
কনস্টেবল আনোয়ার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন ফতুল্লা মডেল থানার এসআই মো. রফিক। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহে যান পুলিশের একটি দল। এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত আট বছর নয় মাসের বেশি সময় ধরে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামে। তার বাবার নাম জওন মোল্লা এবং মায়ের নাম হাবিয়া বেগম।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT