1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Title :
দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ নেতা কর্মী গ্রেপ্তার দোহারে সরকারি জমি উদ্ধারের পর ধান নিলামে বিক্রি শ্রীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে সেতুর নিচে মিললো অজ্ঞাত ব্যক্তির লাশ নামাজ না পড়ায় নাতিন জামাইয়ের বিরুদ্ধে থানায় নানাশ্বশুরের অভিযোগ মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু সিরাজদীখানে শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দোহারে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪ দোহারে দাদা বাড়িতে বেড়াতে এসে শিশুর মৃত্যু ঘুমন্ত কিশোরীকে গরম পানিতে ঝলসে দেন মামি দোহারে চুরির অভিযোগে যুবক আটক দোহারের মাহমুদপুরে গাঁজাগাছ উদ্ধার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে জামাই আদরে আছে: শুভেন্দু বন্ধ হচ্ছে অ্যাপলের ‘সাপোর্ট কমিউনিটি’ অভাবে সন্তান বিক্রি, উদ্ধার করলেন ইউএনও

দোহারে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুলের ওরিয়েন্টেশন ও ভর্তি কার্যক্রম শুরু

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১২৯ Time View

নিজস্ব প্রতিবেদক: দোহারে সম্পূর্ণ ভিন্নধর্মী ও আধুনিক শিক্ষা পদ্ধতির অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘জেনিথ ইন্টারন্যাশনাল স্কুল’। ঐতিহ্যবাহী পুথিগত বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ও প্র্যাকটিক্যাল শিক্ষা প্রদানের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির ওরিয়েন্টেশন ক্লাস ও ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত ১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া এই ভর্তি কার্যক্রম চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং পহেলা জানুয়ারি থেকে ২০২৭ শিক্ষাবর্ষের মূল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

১৭ নভেম্বর মঙ্গলবার ১০ ঘটিকায় স্কুলটির উদ্বোধনী ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের নৈতিকতা, মূল্যবোধ এবং মানসিক বিকাশের ওপর বিশেষ জোর দেওয়া হবে।

শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ:

হ্যান্ড-অন লার্নিং (হাতে-কলমে শিক্ষা): শিক্ষার্থীরা কেবল থিওরি নয়, বরং প্র্যাকটিক্যাল লার্নিংয়ের মাধ্যমে প্রতিটি বিষয় সহজে আত্মস্থ করতে পারবে।

ত্রিমুখী শিক্ষা মাধ্যম: বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি ও আরবি শিক্ষায় সমান গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের যেন আলাদা করে প্রাইভেট পড়তে না হয়, সেজন্য স্কুলেই বিশেষ পরিচর্যার ব্যবস্থা থাকবে।

স্বতন্ত্র আরবি বিভাগ: হাফেজে কোরআনের তত্ত্বাবধানে পবিত্র কোরআন ও দ্বীনি শিক্ষা নিশ্চিত করা হবে, যাতে বাসায় আলাদা করে আরবি পড়ার প্রয়োজন না হয়।

প্যারেন্টিং সেশন: প্রতি মাসে এক বা দুইবার প্যারেন্টিং সেশনের আয়োজন করা হবে, যাতে বিদ্যালয়ের পাশাপাশি ঘরেও শিক্ষার্থীরা সঠিক সুশৃঙ্খল পরিবেশ পায়।

অভিভাবকদের উদ্দেশ্যে স্কুল কর্তৃপক্ষ জানায়, “প্রতিটি শিশুই প্রতিভাবান। আমাদের দায়িত্ব হলো তাদের ভেতরের সুপ্ত মেধা বিকশিত করে তাদের আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা মায়ের মতো স্নেহ দিয়ে খেলার ছলে তাদের পাঠদান করব।”

স্কুলটির পক্ষ থেকে আরও জানানো হয়, দোহার অঞ্চলে মানসম্মত ও পরিপূর্ণ শিক্ষা ব্যবস্থার বিস্তারের মাধ্যমে জেনিথ ইন্টারন্যাশনাল স্কুল অচিরেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও অভিভাবকদের।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT