1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Title :
কেরানীগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় দুজন গ্রেপ্তার মানিকগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, চাকরি গেল এএসপির আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব কেরানীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১ কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেপ্তার ২ স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল নবাবগঞ্জে বেপরোয়া বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু দোহারে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামী পলাতক সৌদিতে নিহত ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫ সিংগাইরে ৫০ ভরি রুপা চুরি, দুই নারীসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে ২৫০ বস্তা সারসহ ডিলার আটক মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লেন দুই যুবক সিরাজদিখানে শিশুর মরদেহ উদ্ধার, হাসপাতালে বাবার মৃত্যু মুন্সিগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ বিয়ের দাবিতে অনশন ফরিদপুরে ইয়াবা পাচারের সময় দম্পতি আটক বিলাসপুরে প্রবাসীর বসত বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আজ বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
হ্যালোইন

ভূত, প্রেত, ডাইনি কিংবা ভ্যাম্পায়ারের সাজে সেজে ওঠার দিন আজ। কোথাও কুমড়ো কেটে তৈরি হচ্ছে ভুতুড়ে মুখ, কোথাও বাড়ির দরজায় ঝুলছে কৃত্রিম মাকড়সার জাল। শিশুদের হাতে মিষ্টির ঝুড়ি, আর বড়দের আয়োজনে জমজমাট থিম পার্টি। নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (৩১ অক্টোবর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব।

যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে হ্যালোইন বেশ জনপ্রিয়। তবে সময়ের সঙ্গে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও বাড়ছে এ উৎসবের আয়োজন ও উদযাপনের আগ্রহ। একসময় মৃত আত্মা ও অতিপ্রাকৃত শক্তিকে ঘিরে নানা বিশ্বাসের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে হ্যালোইন অনেকটাই আনন্দ, বিনোদন ও সৃজনশীলতার উৎসবে পরিণত হয়েছে।

হ্যালোইন কেন ৩১ অক্টোবর পালিত হয়?

ইংরেজি ‘হ্যালোইন’ শব্দটি এসেছে ‘অল হ্যালোজ ইভ’ থেকে। এর অর্থ অল সেইন্টস ডে বা সব সাধুর দিবসের আগের সন্ধ্যা। খ্রিষ্টীয় ধর্মীয় বর্ষপঞ্জি অনুযায়ী, ১ নভেম্বর পালিত হয় অল সেইন্টস ডে এবং ২ নভেম্বর অল সোলস ডে। এ সময় সাধু ও প্রয়াত ব্যক্তিদের স্মরণ করা হয়।

হ্যালোইনের ইতিহাসের সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হয় কয়েক হাজার বছর আগে, প্রাচীন কেল্টিক জনগোষ্ঠীর কাছে। ধারণা করা হয়, তাদের ‘সামহেইন’ উৎসব থেকেই হ্যালোইনের প্রচলন শুরু। অক্টোবরের শেষ দিকে ফসল কাটার মৌসুমের সমাপ্তি ও শীতের আগমন উপলক্ষে সামহেইন পালন করত কেল্টিকরা।

তাদের বিশ্বাস ছিল, এ সময় জীবিত মানুষ ও আত্মার জগতের মধ্যকার সীমারেখা অস্পষ্ট হয়ে যায়। ফলে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসতে পারে। অশুভ আত্মার হাত থেকে রক্ষা পেতে এ সময় আগুন জ্বালানো এবং অদ্ভুত পোশাক বা ছদ্মবেশ ধারণের রীতি প্রচলিত ছিল।

পরবর্তী সময়ে খ্রিষ্টীয় ধর্মীয় আচার যুক্ত হয়ে উৎসবটির রূপ বদলে যায়। উনিশ শতকে আইরিশসহ ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে হ্যালোইনের নানা রীতি নিয়ে যান। সেখান থেকেই ধীরে ধীরে উৎসবটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT