কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ২,৬০০ পিস ইয়াবা ও ১২ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে ২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ গ্রাম হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply