1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা-স্বর্ণালংকার দাবি কেরানীগঞ্জে ২ হাজার ৬ শত পিস ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৪ ঘুষের ভিডিও ভাইরাল, ভূমি অফিসের ২ কর্মচারীকে প্রত্যাহার সরকারকে নিয়ে ‘কটূক্তি’, বিউটি পার্লার মালিক আটক দোহারে মাছের পেটে মিললো লোহা ! কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা কয়েক লাখ টাকা নিয়ে উধাও মাসুম কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যা, গ্রেপ্তার ৩ শিশুশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

দোহারে মাছের পেটে মিললো লোহা !

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৬৫ Time View

মাছের পেটে ডিম পাবেন- এমনটাই ভেবেছিলেন গৃহিণী সুইটি আক্তার; কিন্তু মাছ কাটতেই বেরিয়ে এলো একটি নাট-বল্টু ও দুটি মসৃণ লোহার খণ্ড। ঘটনাটি দেখে বিস্মিত হওয়ার পাশাপাশি মাছের ওজন বাড়াতে কেউ এমন কৌশল নিয়েছেন কিনা, সেই সন্দেহও তৈরি হয় তার মনে।রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকার দোহার উপজেলার থানার মোড় মাছবাজার থেকে কেনা একটি আইর মাছের পেটে এসব লোহার বস্তু পাওয়া যায়। পরে মাছ ও লোহার খণ্ডগুলো নিয়ে দোহার থানায় মৌখিক অভিযোগ করেন সুইটি আক্তার।

সুইটি আক্তার দোহারের বটিয়া এলাকার বাসিন্দা। তিনি জানান, রোববার সকালে থানার মোড় মাছবাজার থেকে প্রতি কেজি ৭৫০ টাকা দরে ১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি আইর মাছ কেনেন। মাছটি কাটার সময় পেটের ভেতর থেকে একটি ছোট নাট-বল্টু ও দুটি ছোট লোহার খণ্ড বেরিয়ে আসে। তিনটি বস্তুর ওজন প্রায় ৫০ গ্রাম।

সুইটি আক্তার বলেন, ‘ভেবেছিলাম মাছের পেট থেকে বড় বড় ডিম বের হবে; কিন্তু বের হলো লোহার খণ্ড! মাছের পেটে এগুলো কিভাবে এলো, তা বুঝতে পারছি না।’ ঘটনাটি জানার পর দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বিষয়টি তদন্তের নির্দেশ দেন উপপরিদর্শক (এসআই) আশিকুরকে। পরে তিনি মাছ বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযুক্ত মাছ বিক্রেতা আকাশ প্রতারণার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বান্দুরা বাজারের নিখিলের আড়ত থেকে মাছটি কিনে থানার মোড় বাজারে বিক্রি করেছেন। মাছের পেটে লোহার বস্তু থাকার বিষয়ে তিনি কিছু জানেন না। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্রেতাকে মাছের পুরো দাম ফেরত দিয়েছেন। পরে মুচলেকা নিয়ে বাজার কমিটির জিম্মায় মাছ বিক্রেতা আকাশকে ছেড়ে দেওয়া হয়। এদিকে বান্দুরা বাজারের আড়তদার নিখিলও মাছের পেটে লোহা ভরার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, গত দুই দিন ধরে রাঙামাটি থেকে আনা আইর মাছ বিক্রি করছেন। তার ধারণা, রাক্ষুসে স্বভাবের মাছটি খাবার ভেবে যে কোনো বস্তু গিলে ফেলতে পারে। ঘটনাটি নিয়ে থানার মোড় বাজারের নিয়মিত ক্রেতাদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। স্থানীয় ক্রেতা করিম বেপারী বলেন, ‘ঘটনাটি শুনে অবাক হয়েছি। এটা মাছের স্বাভাবিক আচরণ, নাকি ওজন বাড়ানোর জন্য কেউ এমন প্রতারণার আশ্রয় নিচ্ছে- তা খতিয়ে দেখা দরকার।’ মাছের পেটে লোহার বস্তুগুলো কিভাবে এলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মাছের ওজন বাড়ানোর উদ্দেশ্যে কেউ ইচ্ছাকৃতভাবে এসব বস্তু ঢুকিয়েছেন কিনা, নাকি মাছটি স্বাভাবিকভাবে সেগুলো গিলে ফেলেছিল- তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT