1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Title :
মুন্সিগঞ্জে গাঁজা দিতে এসে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা নবাবগঞ্জে যুবদল নেতাকে অব্যাহতি মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস কানাডায় ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা একদিনে ৫ জনের মৃত্যু ডেঙ্গুতে শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীকে গলা কেটে হত্যা হরিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ দোহারে পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ দেশের ইতিহাসে এই প্রথম শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত,মীর শাহে আলম কালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার নামে এক যুবক নিহত সিঁদুর খেলার সময় প্রাণ হারালেন নববধূ তন্নি সমমনা ইসলামী জোট গঠিত হলো ৭ দল নিয়ে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি আহত ৬ মাদকের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চাই, চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ

সোনার দাম বিশ্ববাবাজারে কমলো ৩৪ হাজার টাকা

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫২১ Time View
স্বর্ণ

বিশ্ববাজারে ব্যাপক দরপতনের মধ্যে পড়েছে সোনা। প্রায় দুই মাস ধরে টানা দাম কমছে। বিশ্ববাজারে ব্যাপক দরপতন হওয়ায় বাংলাদেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। তবে বিশ্ববাজারে যে হারে দরপতন হয়েছে বাংলাদেশের বাজারে সেই হারে দাম কমেনি। গত দুই মাসে দেশের বাজারে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে কমানো হয়েছে সাড়ে ২৩ হাজার টাকা। অন্যদিকে বিশ্ববাজারে এক ভরি সোনার দাম কমেছে ৩৪ হাজার টাকার ওপরে। বিশ্ববাজারে সোনা লেনদেন হয় আউন্স হিসাবে। এক আউন্স সোনায় ২৮ দশমিক ৩৫ গ্রাম হয়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে হয় এক ভরি। এ হিসাবে এক আউন্স সোনায় ২ দশমিক ৪৩ ভরি হয়।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ আগস্ট বিশ্ববাজারে এক আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৬৫৮ ডলার। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে এখন তা ৩ হাজার ৯৯৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি আউন্স সোনার দাম কমেছে ৬৬৪ ডলার। প্রতি ডলার ১২৫ টাকা ধরলে এক আউন্স সোনার দাম কমেছে ৮৩ হাজার টাকা। এক ভরি সোনার দাম কমেছে ৩৪ হাজার ১৪৯ টাকা। বিশ্ববাজারে সোনার দাম কমার পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২৫ আগস্ট থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত দেশের বাজারে ১৮ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ১৩ বার দাম কমানো হয়েছে এবং ৫ বার দাম বাড়ানোর ঘটনা ঘটেছে।

এর মধ্যে শেষ তিন দফা টানা দাম কমানো হয়েছে। এই তিন দফায় সব থেকে ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। সর্বশেষ ২৩ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা।

এতে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনা ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকায় বিক্রি হচ্ছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT