1. info@doharbarta24.com : Dohar Barta24 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায় মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিভিন্ন দেশে ১৪ বাংলাদেশি নিহত রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২ ১০ হাজার ৪৩১ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব নবাবগঞ্জে পদ্মা রানী নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয়

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View
ইবাদত

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো রাত জেগে ইবাদত করা। আর তাই আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে ইবাদতে মশগুল থাকেন।আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী (সা.)-কে উদ্দেশ করে বলেন, ‘রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান- মাকামে মাহমুদে’।(সূরা: বনি ইসরাঈল, আয়াত: ৭৯)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ইবাদতের জন্য রাতে ওঠা প্রবৃত্তি দলনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল’। (সূরা: মুজজাম্মিল, আয়াত: ৬)

যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় অভ্যাস রাতের ইবাদত।

আবু উমামাহ (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা অবশ্যই রাতে ইবাদত করবে। কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায় আর পাপের কাফফারাস্বরূপ’।
(তিরমিজি: ৩৬১৯)আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক দয়াবান। তাই তিনি নবী করিম (সা.) এর মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন, যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি।

ফজর ও এশা জামাতে পড়া: ফজর ও এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলে সারা রাত জেগে নফল ইবাদতের সওয়াব লাভ হয়। হজরত উসমান ইবনে আফফান (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত (নফল) নামাজ আদায়ের সওয়াব রয়েছে। যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তার জন্য সারা রাত (নফল) নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে’। (তিরমিজি: ২২১)রাতে ১০০ আয়াত পাঠ: পবিত্র কোরআনের মাধ্যমে দিবসের শুরু ও শেষ করার অফুরন্ত পুরস্কার রয়েছে। রাতে ঘুমের আগে অন্তত ১০০ আয়াত তেলাওয়াতের চেষ্টা করা। এতে রাত জেগে ইবাদতের সওয়াব মেলে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতের বেলায় ১০০ আয়াত পড়ে, তার আমলনামায় সারা রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হবে’। (ইবনে খুজাইমাহ: ১১৪২)

হজরত আয়েশা (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মুমিন তার সুন্দর চরিত্র দ্বারা রোজাদার ও রাতভর ইবাদতকারীর সমান মর্যাদা লাভ করতে পারে। (আবু দাউদ: ৪৭৯৮)তাহাজ্জুদের নিয়তে ঘুমানো: রাতে ঘুমের সময় তাহাজ্জুদে ওঠার জন্য পূর্ণ নিয়ত ও প্রস্তুতি থাকা সত্ত্বেও যদি ঘুম না ভাঙে তবু কেবল নিয়তের কারণে আল্লাহ দান করবেন সারা রাত ইবাদতের সওয়াব। হজরত আবু দারদা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে বিছানায় আসে, কিন্তু তার চক্ষুদ্বয় নিদ্রাপ্রবল হয়ে যাওয়ায় ভোর পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, তার জন্য তার নিয়ত অনুসারে সওয়াব লেখা হবে, আর আল্লাহর পক্ষ থেকে তার নিদ্রা তার জন্য সদকাস্বরূপ হয়ে যাবে’। (নাসায়ি: ১৭৮৭)

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT