1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Title :
বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১ সাভারে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা মাছ ধরায় সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী

প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৮০ Time View

প্রেমের টানে ফিনল্যান্ড থেকে বাংলাদেশে এসে জামালপুরের সরিষাবাড়ীতে বিয়ের পিঁড়িতে বসেছেন ৩৮ বছর বয়সী মিকা পেত্তেরি সিমোলা। খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর স্থানীয় চা বিক্রেতার মেয়ে শান্তিনা জাহান সিমিকে (২৮) বিয়ে করেন তিনি।ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মিকাইল। গত ২ অক্টোবর উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তাদের বিয়ে সম্পন্ন হয়।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিনল্যান্ডপ্রবাসী এক নিকটাত্মীয়ের মাধ্যমে মিকার সঙ্গে সিমির পরিচয় হয়।পরে মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সিমির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর পাঁচ বছর বয়সী ছেলে রায়ান বাবুকে নিয়ে তিনি বাবা-মায়ের সঙ্গে থাকতেন।অন্যদিকে, মিকার আগে কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না। সিমিকে বিয়ে করার ইচ্ছা থেকে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT