1. info@doharbarta24.com : Dohar Barta24 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Title :
সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে বিষপানে গৃহবধূর আত্মহত্যা সিরাজদিখানে শামসুন্নাহার নামে এক নারীর মরদেহ উদ্ধার ফ্যাসিষ্টরা যাতে পূজামন্ডপে ব্যাঘাত ঘটাতে না পারে সেটাতে সজাগ থাকতে হবে কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ১ লাখ ৬৬ হাজার কর্মী নিবে ইতালি শিক্ষক দিবসে শিক্ষকের ওপর হামলা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবক নিহত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করলো লাওস আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে হত্যা ২৪ ঘণ্টায় ফরিদপুরে ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত শ্রীনগরে সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল পথচারীর দাম বাড়লো এলপিজি গ্যাসের বিমানবন্দরে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View
তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী

কোরআন শিক্ষা কোর্সে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের সাত নারী শিক্ষার্থী। ইস্তাম্বুলের আজম মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন আয়োজিত দুই বছর মেয়াদি কোর্সে অংশ নেবেন তারা।ইস্তাম্বুল পৌঁছানোর পর বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষক মারুফা বিনতে ইব্রাহিশি সাত শিক্ষার্থীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসের ইস্তাম্বুলস্থ কনস্যুলেট জেনারেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত আজম মাহমুদ হুদায়ি ফাউন্ডেশন প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণকারীদের জন্য এ বৃত্তির ব্যবস্থা করেছে। বৃত্তির আওতায় শিক্ষার্থীদের যাওয়া-আসার বিমান টিকিট, আবাসন, খাবার, চিকিৎসাসেবা এবং শিক্ষা উপকরণের ব্যয় বহন করা হবে।দুই বছর মেয়াদি এ কোর্সে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ ও ইসলামের মৌলিক বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারীদের মৌলিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধমূলক চিকিৎসা এবং তরুণীদের জন্য প্রয়োজনীয় শিষ্টাচার ও সামাজিক আচরণ সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা তুর্কি ভাষা শেখার সুযোগ পাবেন। পাশাপাশি বিভিন্ন কথোপকথনমূলক সেশন, সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতা এবং তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের মতো বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন।ইস্তাম্বুলস্থ বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ করে দেওয়ায় হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT