1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১ সাভারে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা মাছ ধরায় সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায় এবং ৭৫ নম্বর ওয়ার্ডবাসী ও মোজোর সহযোগিতায় এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়েছে।৭৫ নং ওয়ার্ড আহ্বায়ক মো. নেয়ামত আলীর সভাপতিত্বে
এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা -৯ আসনের এমপি ও সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নৌকা বাইচে ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইরের ৭ টি ঘাসী নৌকা অংশ গ্রহন করে।

প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
এমন সুন্দর আয়োজনের জন্য তিনি নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি এবং ৭৫ নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানান৷ সহযোগিতায় এ আয়োজন করা হয়।
তিনি বলেন, একসময় বালু নদীতে প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৫ বছর ধরে এ আয়োজন বন্ধ ছিল। এবার স্থানীয় বাসিন্দা ও মেয়রের সহযোগিতায় আবারও এ ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নৌকা বাইচ বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সেই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও আনন্দ-উৎসবের সঙ্গে মিশে আছে এ প্রতিযোগিতা। কালের বিবর্তনে নানা কারণে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।
আয়োজকরা জানান, নৌকা বাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি বাঙালির ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরা এবং দেশীয় নৌসংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
১৫ বছর পর বালু নদীতে নৌকা বাইচ
স্টাফ রিপোর্টার
দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায় এবং ৭৫ নম্বর ওয়ার্ডবাসীর সহযোগিতায় এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. নেয়ামত আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন, সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। নৌকা বাইচে ঢাকার নবাবগঞ্জ ও মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে আসা সাতটি ঘাসি নৌকা অংশ নেয়।
প্রধান অতিথি বলেন, দীর্ঘ ১৫ বছর পর রাজধানীর বালু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। এমন সুন্দর আয়োজনের জন্য তিনি নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি এবং ৭৫ নম্বর ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একসময় বালু নদীতে প্রতিবছর নৌকা বাইচ অনুষ্ঠিত হতো। কিন্তু গত ১৫ বছর ধরে এ আয়োজন বন্ধ ছিল। এবার স্থানীয় বাসিন্দা ও মেয়রের সহযোগিতায় আবারও এ ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, বাংলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের মানুষের জীবন, সংস্কৃতি ও আনন্দ-উৎসবের সঙ্গে মিশে আছে এ প্রতিযোগিতা। কালের বিবর্তনে নানা কারণে হারিয়ে যেতে বসা এ ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে কাজ করছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT