1. info@doharbarta24.com : Dohar Barta24 :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Title :
বান্দার রাত জেগে ইবাদত আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ক্রিশ্চিয়ানো রোনালদোতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগাল ঢাকা-রিয়াদ রুটে বিমানের দুটি ফ্লাইট স্থগিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন প্রত্যয়ে মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপ পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক নিহত রাত পোহালেই মহালয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন কমিটি গঠন মুফতি আব্দুল মালেককে নিয়ে কটুক্তি করলো দোহারের শিবির নেতা নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি দুর্গাপূজা উপলক্ষে নবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১ সাভারে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা মাছ ধরায় সৌদিতে আগুনে পুড়ে দোহারের দুই যুবকের মৃত্যু দোহারে এমপির নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার করা বিল্লাল গ্রেফতার কোরআন শিক্ষা কোর্স করতে তুরস্ক গেলেন বাংলাদেশের ৭ নারী শিক্ষার্থী

পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৩৬ Time View

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, এ সময় ৬ ভরি সোনা, টাকা ও কম্পিউটারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতদল।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আড়াইটার দিকে খুন্তি দিয়ে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা আলমারি তল্লাশি করে এবং নারীদের কান ও গলা থেকে সোনা ছিনিয়ে নেয়।ডাকাতরা ৬ ভরি সোনা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, সিসিটিভি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াই-ফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ এবং নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে।নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার বলেন, রাত আড়াইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ওসিসহ আমরা ঘটনাস্থলে যাই।এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Share and Enjoy !

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT